দু'দিনের টানা বৃষ্টিতে জলে ভাসছে হাওড়া
দি নিউজ লায়ন; বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এদিকে, একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডেই জল জমেছে।
এদিন দফায় দফায় টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, বেনারস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, টিকিয়াপাড়া, লিলুয়া ভূতবাগান, পেয়ারাবাগান, কোনা, বালি, বেলুড় জলমগ্ন হয়েছে। বেলুড়ে রেলের আন্ডারপাস জলের তলায় ডুবে গেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দ মানু বারিক জানান, বেলুড়ের আন্ডারপাস জলে ভর্তি। কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। নেতাজিনগর, চাঁদমারি সব জলে ডোবা। আন্ডারপাস বন্ধ।
কাজকর্মে অসুবিধে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হচ্ছে। অজিত কুমার গুপ্তা বলেন, কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। যেখানে তিনি থাকেন সেখানে জল ভর্তি। তিনি যেখানে থাকেন সেই এলাকায় ছয় মাস জলে ভর্তি থাকে। স্থানীয় বাসিন্দা বাবলু চক্রবর্তী জানিয়েছেন, কষ্ট করে বেরোতে হচ্ছে। জীবন হাতে করে রেললাইন পারাপার করছেন। প্রায় দুই মানুষ জল আন্ডারপাসে। যখন বৃষ্টি হয় জীবন হাতে নিয়েই যাতায়াত করতে হয়। পুরসভা সূত্রের খবর, জল যাতে না জমে তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পাম্পগুলিকে ব্যবহার করা হচ্ছে। বৃষ্টি থামলে জমা জল নেমে যাবে।

Post a Comment